ডেস্ক রিপোর্ট: গত শুক্রবার গুজরাটে আয়োজিত হয় বিশেষ সঙ্গীতনির্ভর অনুষ্ঠান ‘মেরা দেশ আগে: দ্য আনটোল্ড স্টোরি অব পিএম নরেন্দ্র মোদি’। যেখানে অংশ নিয়ে গান পরিবেশন করেছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। এই আয়োজনটি মুলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন ও দেশপ্রেমকে ঘিরে নির্মিত একটি মিউজিক্যাল শো।

অনুষ্ঠানে অক্ষয় কুমার তার জনপ্রিয় দেশপ্রেমমূলক গান ‘তেরি মিট্টি’ পরিবেশন করেন, যা তার অভিনীত চলচ্চিত্র ‘কেসারি’ (২০১৯) থেকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। মঞ্চে তার উপস্থিতি এবং গানটি পরিবেশনের মুহূর্ত দর্শকদের মধ্যে গভীর আবেগ ও উচ্ছ্বাস তৈরি করে।
গুজরাটে আয়োজিত এই মিউজিক্যাল সাগায় অংশ নিয়ে অক্ষয় ভারতের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা তুলে ধরেন পরিবেশনার মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও দর্শকদের অনেকেই তার পরিবেশনাকে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ বলে উল্লেখ করেছেন।
অনুষ্ঠানটির উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনের অনুপ্রেরণাদায়ক অধ্যায়গুলো তুলে ধরা এবং দেশপ্রেমের চেতনা উদযাপন করা।
আরও পড়ুন : দীপিকা পাদুকোন ভারতের প্রথম মেন্টাল হেলথ অ্যাম্বাসাডর
আমাদের ইউটিউব চ্যানেল
