
নিজস্ব প্রতিবেদকঃ আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ সংগঠন ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ‘শহীদ সাজিদ বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদেক কায়েম।
প্রতিযোগিতার মোশন ছিল— “এই সংসদ মনে করে যে জকসু নির্বাচনে অরাজনৈতিক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া উচিত।” এই প্রসঙ্গকে ঘিরে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয় রাজনীতিতে নিরপেক্ষ প্রার্থীর ভূমিকা, নেতৃত্বের মান ও শিক্ষাঙ্গনে রাজনীতির প্রভাব নিয়ে যুক্তিতর্কে অংশ নেন।
শহীদ সাজিদ বিতর্ক অনুষ্ঠানের প্রধান অতিথি সাদেক কায়েম তার বক্তব্যে বলেন, “বিতর্ক তরুণদের চিন্তা ও যুক্তির বিকাশ ঘটায়। শিক্ষার্থীরা যেন আদর্শ, নৈতিকতা ও নেতৃত্বের গুণে সমৃদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয় রাজনীতিতে অবদান রাখতে পারে, এটাই মূল লক্ষ্য হওয়া উচিত।”
এছাড়াও তিনি শহিদ সাজিদের আত্মার মাগফিরাত কামনা করেন পাশাপাশি আরো যত জুলাই যোদ্ধা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
আয়োজকরা জানান, শহীদ সাজিদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এবং যুক্তিবাদী চেতনা বিকাশে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন এবং তাদের সুপ্ত প্রতিভা তুলে ধরেন।
আরও পড়ুন: একাত্তরের ইতিহাস বিকৃতির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে
Find us on Facebook
