ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলার এই বিশেষ সাক্ষাৎকারে তিনি নিজের দেশে ফেরা, আগামী নির্বাচন এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ভূমিকা নিয়ে খোলামেলা বক্তব্য রাখেন।
খালেদা জিয়ার রাজনৈতিক অংশগ্রহণ প্রসঙ্গে তারেক রহমান বলেন, “তিনি সুস্থ অবস্থায় জেলে গিয়েছিলেন এবং অসুস্থতা নিয়ে ফিরে এসেছেন। তাকে যথাযথ চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। তবে যদি তার স্বাস্থ্যের উন্নতি হয়, নিশ্চয়ই নির্বাচনে কিছু না কিছু ভূমিকা রাখবেন।”
নিজের দেশে ফেরা নিয়ে তিনি বলেন, “কিছু সংগত কারণে হয়ত ফেরাটা হয়ে উঠেনি এখনো। তবে সময় তো চলে এসেছে মনে হয়, ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব।”
আগামী নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান আরও বলেন, “জনগণের প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, আমি জনগণের সঙ্গে জনগণের মাঝেই থাকব।” ২০২৬ সালের নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে দেখা হচ্ছে, যা পরিচালনা করছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
আরও পড়ুন: ফেলানী হত্যার উদাহরণ টেনে ভারতের প্রতি কড়া বার্তা তারেক রহমানের
Find us on Facebook
