ডেস্ক রিপোর্ট: ফেলানী হত্যার উদাহরণ টেনে ভারতের প্রতি কড়া বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “অবশ্যই আমি দেখতে চাই না যে, আরেক ফেলানী ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নেব না।”
বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোলের নেওয়া এই সাক্ষাৎকারে তারেক রহমান বাংলাদেশের সীমান্ত নীতি, পানির হিস্যা এবং জাতীয় স্বার্থের বিষয় নিয়ে দৃঢ় অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, “আমরা আমাদের পানির হিস্যা চাই, অর্থাৎ আমার দেশের হিস্যা, মানুষের হিস্যা আমি চাই, হিসাব আমি চাই।”
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি আরও বলেন, যদি কোনো প্রতিবেশী দেশ বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে বাংলাদেশের মানুষ নিজের মর্যাদা রক্ষায় সিদ্ধান্ত নেবে। “আমাকে আমার দেশের মানুষের সঙ্গে থাকতে হবে,”—যোগ করেন তিনি।
তারেক রহমানের এই মন্তব্যে ফেলানী হত্যার প্রসঙ্গ আবারও আলোচনায় এসেছে। ২০১১ সালে সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী বাংলাদেশ-ভারত সম্পর্কের মানবাধিকার ইস্যু হিসেবে এখনো বেশ আলোচিত।
আরও পড়ুন: সরকারের কিছু উপদেষ্টা একমাত্র মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট পাবে না
Find us on Facebook
