ডেস্ক রিপোর্ট: পপ তারকা সেলেনা গোমেজ গত সপ্তাহান্তে প্রেমিক বেনি ব্লাঙ্কো-কে বিয়ে করেছেন সান্তা বারবারায় একান্ত গোপন অনুষ্ঠানে। ভক্তরা যেখানে মুগ্ধ হয়েছেন তার বহুমূল্য হীরার গয়না ও বেনির ১.৩ মিলিয়ন ডলারের ঘড়ি দেখে, সেখানে ফ্যাশন দুনিয়ার নজর ছিল সম্পূর্ণ ভিন্ন দিকে — সেলেনার কাস্টম বিয়ের পোশাকের সংগ্রহে।

বিয়ের মূল অনুষ্ঠানে সেলেনা পরেছিলেন Ralph Lauren Collection-এর তৈরি হাল্টার-নেক সাটিন গাউন। হ্যান্ড-ড্রেপড বডিস, খোলা পিঠ এবং লম্বা সিলুয়েট — সরল হলেও এর কারুকাজ ছিল নিখুঁত কৌচার মানের।
দ্বিতীয় পরিবর্তনে সেলেনা হাজির হন শিয়ার লেস গাউনে, যেখানে ৩০০টিরও বেশি হাতে সেলাই করা ফুলের এমব্রয়ডারি। করসেটের ভেতরে লুকিয়ে রাখা ছিল দম্পতির নামের আদ্যক্ষর “S + B”, যা পোশাকটিকে আরও আবেগঘন করে তোলে।

নাচ আর উদযাপনের জন্য সেলেনা বেছে নেন ছোট আকৃতির ভলিউমাস টিউল গাউন, যা তুলা, সিল্ক ও লিনেন স্তরে তৈরি। এটি ছিল ব্রাইডাল ফ্যাশনের এক খেলাচ্ছলে কৌচার রূপ — রালফ লরেনের স্বাক্ষর ধাঁচ বজায় রেখে।
রালফ লরেন অফিসিয়ালি কিছু প্রকাশ না করলেও ব্র্যান্ডের কৌচার পোশাক সাধারণত শুরু হয় প্রায় ১ লাখ ডলার থেকে। সেলেনার তিনটি গাউনই যেহেতু কাস্টম ও বিশেষ কারুকাজে তৈরি, তাই ধারণা করা হচ্ছে তার পুরো ব্রাইডাল ওয়ার্ডরোবের খরচ গড়ে তার দ্বিগুণ কিংবা তিনগুণ হতে পারে। এর সঙ্গে যোগ হয়নি আনুষঙ্গিক অ্যাক্সেসরিজ, স্টাইলিং ও ফিটিংসের খরচ।
১.৩ বিলিয়ন ডলার নেট ওয়ার্থের মালিক সেলেনার জন্য এটি ছিল শুধু একটি বিয়ে নয় — বরং আবেগ আর ব্র্যান্ড ইমেজের নিখুঁত সংমিশ্রণ। এর আগেও তিনি Bulgari, Tiffany & Co. ও Boucheron-এর মতো ব্র্যান্ডে রেড কার্পেট মাতিয়েছেন। তাই রালফ লরেন ছিল তার জন্য স্বাভাবিক ও যথাযথ পছন্দ।
