ডেস্ক রিপোর্ট: বলিউডের আইকনিক অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন আবারো প্রমাণ করলেন কেন তিনি ফ্যাশন দুনিয়ার চিরন্তন আইকন। এবার তিনি হাজির হয়েছেন এমন এক লুকে, যা “অ্যান্ড্রোজিনাস কুটিউরের মাধ্যমে ঐতিহ্যবাহী পুরুষালি পোশাকের নতুন ব্যাখ্যা” হিসেবে প্রশংসিত হচ্ছে।

গতকাল তিনি L’Oréal Paris-এর Le Défilé 2025 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে হাঁটেন। চকচকে কালো বিলাসবহুল SUV থেকে নামতেই ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে ওঠে, আর সমস্ত দৃষ্টি ধরে রাখে তার অনিন্দ্য উপস্থিতি।
গত বছর লাল বাবল-হেম গাউনে নজর কেড়েছিলেন তিনি। তবে এ বছর তার লুক ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী। ডিজাইনার মানিশ মালহোত্রার তৈরি কালো শেরওয়ানি-প্রণোদিত পোশাকে তিনি নতুনভাবে সংজ্ঞায়িত করলেন নারীত্বের শক্তি।
পোশাকটি ছিল মখমলের মতো সমৃদ্ধ ফ্যাব্রিকে তৈরি কোট-স্টাইল শেরওয়ানি, যার কাটে ছিল ক্লাসিক টেইলারিং-এর দৃঢ়তা আর ফ্লুইড লাইনের আধুনিক আবেদন।ফিটেড ট্রাউজারের ফলে সহজে হাঁটার আরাম বজায় থেকেছে, আবার স্ট্রাকচারও নষ্ট হয়নি।হাতার অংশজুড়ে ছিল ডায়মন্ড-স্টাইল এমব্রয়ডারি, যা আলোয় ঝলমল করছিল।সামনে সারিভর্তি জুয়েলড বোতাম পুরো লুকটিকে করেছে সুষম ও পরিপাটি।
লুকের আসল আকর্ষণ ছিল মানিশ মালহোত্রা জুয়েলারির তৈরি অ্যানিমাল শেপড ব্রোচ, যা পুরো ব্ল্যাক মনোটোন ভেঙে এনে দিয়েছে এক অনন্য ধাঁচের স্টেটমেন্ট। ক্রিস্টাল ও হীরকখচিত এই ব্রোচগুলি রানওয়ের আলোতে ঝিকিমিকি করে ফুটিয়ে তুলেছে এক ধরনের রাজকীয় দুষ্টুমি!
