নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের অনেক শিক্ষার্থী নানা প্রতিবন্ধকতার কারণে এখনো একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেনি। কারও জিপিএ কম, কারও পরিবারে আর্থিক টানাপোড়েন, আবার কেউ প্রাইভেট কলেজের অতিরিক্ত খরচের ভয়ে দ্বিধায় ভুগছে। অথচ মাধ্যমিক পেরোনো প্রতিটি শিক্ষার্থীর উচ্চ মাধ্যমিক শিক্ষা শুরু করার স্বপ্ন থাকে। এটি তাদের মৌলিক প্রয়োজনও বটে।
এই বাস্তবতাকে সামনে রেখে লক্ষ্মীপুর রেসিডেন্সিয়াল কলেজ ৭ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বিশেষ ভর্তি ক্যাম্পেইনের আয়োজন করেছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিন শাখাতেই ভর্তির সুযোগ রাখা হয়েছে। সবচেয়ে বড় আকর্ষণ হলো টিউশন ফি-তে বিশেষ বিবেচনায় সর্বোচ্চ ৬০ শতাংশ ছাড়। এর পাশাপাশি শিক্ষার্থীদের উপযোগী করে আরও কিছু সুবিধার ব্যবস্থা করা হবে।
এ বিষয়ে কলেজের কো-অর্ডিনেটর বলেন, “আমাদের লক্ষ্য হলো, কোনো শিক্ষার্থী যেন আর্থিক বা সামাজিক সমস্যার কারণে উচ্চ মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত না হয়। এজন্যই আমরা এই বিশেষ ভর্তি উদ্যোগ নিয়েছি।”
শিক্ষা খাতে বাড়তি খরচের চাপে অনেক পরিবার যখন দিশেহারা, তখন এই উদ্যোগ অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য স্বস্তি এনে দিয়েছে। এ ধরনের পদক্ষেপ শিক্ষার প্রসারে বড় ভূমিকা রাখবে বলে স্থানীয় অভিভাবকরাও মনে করছেন।
ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দ্রুত কলেজের হটলাইন 01760-196015 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
লক্ষ্মীপুর রেসিডেন্সিয়াল কলেজের মানবিক এ উদ্যোগ অপার সম্ভাবনার হাতছানি দিয়ে শিক্ষার্থীদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে।
