ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে দিল্লি ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সমর্থনে অনুষ্ঠিত ভোটারবিহীন প্রতিটি নির্বাচনই দুই দেশের সম্পর্কের ক্ষতি করেছে, এতে ভারতেরও ক্ষতি হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘রাজনীতি থেকে সরে গিয়ে ষড়যন্ত্রে যাওয়ার কারণে আওয়ামী লীগেরও ক্ষতি হয়েছে। এভাবে তারা নিজেদের ক্ষতিটা নিজেরাই করেছে।’
পাশাপাশি বাংলাদেশ-ভারত সম্পর্ক পুনরুদ্ধারে ভারতের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে বিএনপি মহাসচিব বলেন, ‘ভারত যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়াতে চায়, তবে বড় দাদা হয়ে নয়, বন্ধু হয়ে সমস্যার সমাধান করতে হবে। আমরা সব দেশের সঙ্গে বন্ধুত্ব চাই।’
এছাড়াও তিনি আরও জানান, বিএনপি বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তবে ভারতের ক্ষেত্রে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে—তারা কতটুকু বিএনপির সঙ্গে এগোতে প্রস্তুত, সেটাই সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে আগামীতে।
আরও পড়ুন: জুলাই আন্দোলন দমনে সারা দেশে ৩ লাখের বেশি রাউন্ড গুলি
Find us on YouTube
