ছবিসূত্র- পিক্সাবে
ডেস্ক রিপোর্ট: ভারতের সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয়, পুলিশসহ অসংখ্য ওয়েবসাইট হ্যাকড হয়েছে বলে দাবি করেছেন হ্যাকাররা। তারা বলছেন, বাংলাদেশে চলা ওয়েবসাইট আক্রমণের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। হ্যাকড সাইটগুলোর মধ্যে হরিয়ানা বিধানসভার সরকারি সাইটও রয়েছে। সাইটে “হ্যাকড বাই শেখ হাসিনা” ব্যানার, ৫ আগস্ট আন্দোলনকে ইঙ্গিতকারী ছবি এবং ব্যঙ্গাত্মক স্লোগান প্রদর্শিত হয়েছে।
এছাড়াও হ্যাকারদের পোস্টে ভারতীয় হ্যাকারদের উদ্দেশ্যে হুমকি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, যদি বাংলাদেশি কোনো আইটি অবকাঠামো আক্রান্ত হয় তাহলে “ভারতের সাইবার স্পেসকে নরকে পরিণত” করা হবে। হ্যাকার গ্রুপটি তাদের কার্যক্রমের প্রমাণ হিসেবে নিজেদের টেলিগ্রাম চ্যানেল OpChaWala-তে হ্যাকিং লিংক ও পোস্ট শেয়ার করেছে।
এদিকে, সম্ভ্যাব্য সাইবার হামলার শঙ্কা সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সেবা ব্যাহত করার পাশাপাশি তথ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সার্ভার লগ সংরক্ষণ ও নিরাপত্তা শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞরা। ঘটনার বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা তদন্ত ফলাফল প্রকাশ হয়নি। সংশ্লিষ্ট দেশীয় ও ভারতীয় কর্তৃপক্ষের বিবৃতি পাওয়া গেলে পরবর্তীতে বিষয়টি নিয়ে পরিপূর্ণ নিশ্চয়তা পাওয়া যাবে।
আরও পড়ুন: সরকার গঠনের পর থেকেই প্রশাসন অসহযোগী: মাহফুজ আলম
Find us on YouTube
