মাহফুজ আলম। ছবিসূত্র- সংগৃহীত
ডেস্ক রিপোর্ট: সরকার গঠনের পর বিএনপি ও জামায়াতে ইসলামী প্রশাসনিক জায়গাগুলোতে কাড়াকাড়ি করে তাদের লোক নিয়োগ করেছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। নিয়োগ শেষ হওয়ার পরপরই তারা ডিসেম্বর মাস থেকে অসহযোগ শুরু করে।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সহযোগিতা করে যুক্তরাজ্য সরকার ও দ্য এশিয়া ফাউন্ডেশন।
মাহফুজ আলম বলেন, দেশে সবাই গোষ্ঠীস্বার্থে কাজ করছে, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে না। তিনি অভিযোগ করেন, আমলারা পরের সরকারের অপেক্ষায় থাকায় প্রশাসনে স্থবিরতা দেখা দিয়েছে। এক মাস ধরে ছাত্র উপদেষ্টাদের অফিসও কার্যক্রম বন্ধ রেখেছে বলে জানান তিনি।
জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী কাজ করা সম্ভব হয়নি উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, সামরিক-বেসামরিক আমলাতন্ত্র, মিডিয়া, সুশীল সমাজ ও ব্যবসায়ী গোষ্ঠীর পারস্পরিক সহযোগিতা অটুট রয়েছে। গণমাধ্যম এখনো ব্যবসায়ীদের স্বার্থেই কাজ করছে। তিনি মন্তব্য করেন, সামরিক–বেসামরিক আমলাতন্ত্রকে ফ্যাসিস্টমুক্ত না করলে গণমাধ্যমকেও ফ্যাসিস্টমুক্ত করা সম্ভব নয়।
আরও পড়ুন: দুর্নীতিতে টানা পাঁচ বছর চ্যাম্পিয়ন হওয়া দল এবার লুটেরও শীর্ষে
Find us on Facebook
