ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন তার বোন মাহজাবিন আহমদ মিমি। তিনি জানান, ‘সোহেল তাজের বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে।’ যদিও কেন তাকে আটকে দেওয়া হলো, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সোহেল তাজের নামে ‘ভ্রমণরোধ’ জারি থাকায় তিনি দেশত্যাগ করতে পারেননি। তবে কবে থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবং এর পেছনের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তাদের পক্ষ থেকে।
প্রসঙ্গত। সোহেল তাজ বঙ্গবন্ধুর ভগ্নিপতি ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের পুত্র। তিনি ২০০১ ও ২০০৮ সালের জাতীয় নির্বাচনে গাজীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেও একই বছরের মে মাসে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। পরবর্তীতে ২০১২ সালে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি।
আরও পড়ুন: জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু
Find us on Facebook
