দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির বড় পরিসরের বহিষ্কার
ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতি জোরদার করেছে বিএনপি। দলীয় সূত্র জানায়, আগামী মাসের মধ্যে দুই শতাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করা হতে পারে। এছাড়াও বাকি আসনগুলোতে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরির কাজ চলবে নির্বাচনের তফসিল ঘোষণার পর পর্যন্ত।
এদিকে মনোনয়নপ্রত্যাশীরা ইতোমধ্যে নিজেদের আসনে গণসংযোগ শুরু করেছেন। প্রতিনিয়ত সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে দলীয় হাইকমান্ডের নজরে আসার চেষ্টা করছেন তারা। পাশাপাশি বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠকে যোগ দিচ্ছেন মনোনয়নপ্রত্যাশীরা। পূর্বের পরিকল্পনা অনুযায়ী তফসিল ঘোষণার পর প্রার্থী ঘোষণা করার কথা থাকলেও, সাম্প্রতিক পারিপার্শ্বিকতার কারণে এ কৌশল পরিবর্তন করা হয়েছে।
দলীয় নীতিনির্ধারকরা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এবার প্রার্থী বাছাইয়ে নতুনত্ব আনা হবে। জনপ্রিয়তা, সততা ও জনসম্পৃক্ততা হবে প্রার্থীর প্রধান মানদণ্ড। আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এবং ত্যাগ স্বীকার করা নেতাদের দেওয়া হবে সর্বোচ্চ অগ্রাধিকার। তরুণদেরও এবার বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শতাধিক আসনে উচ্চশিক্ষিত, দক্ষ ও সাবেক ছাত্রনেতারা মনোনয়ন পেতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
