ছবি- সংগৃহীত
ডেস্ক রিপোর্ট: ‘এই সময়’ নামক ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাক্ষাৎকারকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে বিএনপি। বৃহস্পতিবার এক দলীয় বিবৃতিতে জানানো হয়, মহাসচিব সাম্প্রতিক সময়ে কোনো বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি।
বিবৃতিটি পাঠান বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। এতে উল্লেখ করা হয়, কলকাতার বাংলা দৈনিক ‘এই সময়’ পত্রিকায় ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা।
বিবৃতিতে আরও বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মহাসচিব ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এই কল্পনাপ্রসূত সাক্ষাৎকার প্রচার করা হয়েছে। বানোয়াট এসব বক্তব্যের উদ্দেশ্য দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের বিভ্রান্ত করা।
বিএনপি বলছে, জনগণ ও কর্মীরা সত্য জানেন, তাই বিদেশি বাংলা গণমাধ্যমে প্রকাশিত ভুয়া তথ্য কারও বিভ্রান্তি সৃষ্টি করবে না। দলটি দাবি করেছে, এই ষড়যন্ত্রমূলক অপচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে।
আরও পড়ুন: ভারতের ছায়াতলে বাংলাদেশে কেউ ক্ষমতায় আসতে পারবে না
Find us on Facebook
