ডেস্ক রিপোর্ট: ভারতের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজ আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হলো বিজয়ীদের হাতে। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

সন্ধ্যার পর শুরু হওয়া এই জাঁকজমকপূর্ণ আসরে বলিউড ও আঞ্চলিক সিনেমার নামকরা শিল্পীরা হাজির হন। লাল গালিচায় উপস্থিত ছিলেন শাহরুখ খান, রানি মুখার্জি, মোহনলাল, বিক্রান্ত ম্যাসি, করণ জোহরসহ আরও অনেকে।
তিন দশকেরও বেশি ক্যারিয়ারের পর এবারই প্রথম জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান। ব্লকবাস্টার ছবি ‘জাওয়ান’-এর জন্য তিনি সেরা অভিনেতার পুরস্কার ভাগ করেছেন বিক্রান্ত ম্যাসির সঙ্গে। বিক্রান্ত নিজের অভিনয় দক্ষতায় আলোচিত হয়েছেন ‘টুয়েলভথ ফেল’ সিনেমায়।

এবার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রানি মুখার্জি। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-তে তার সংবেদনশীল ও শক্তিশালী চরিত্রায়ণ তাঁকে এনে দিয়েছে জাতীয় সম্মান।
আরো পড়ুন : শাহরুখের ছেলে আরিয়ানের প্রথম ওয়েব সিরিজ নেটফ্লিক্সে
