ডেস্ক রিপোর্ট: বলিউড তারকা ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল শিগগিরই বাবা-মা হতে চলেছেন। জনপ্রিয় এই দম্পতি ইনস্টাগ্রামে ক্যাটরিনার বেবি বাম্পসহ একটি ছবি প্রকাশ করে সুখবরটি জানান।

ছবির ক্যাপশনে তারা লিখেছেন— “আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে যাচ্ছে, হৃদয় ভরা আনন্দ ও কৃতজ্ঞতা নিয়ে।”
খবরটি প্রকাশের পর থেকেই দম্পতির উদ্দেশে শুভেচ্ছার বন্যা বইছে। অভিনেতা বরুণ ধাওয়ান লিখেছেন, “আমার হৃদয় ভরে গেছে।” একজন ভক্ত মজা করে লিখেছেন, “ছোট্ট ক্যাট বা ভিকি আসতে চলেছে।” আরেকজন লিখেছেন, “অসাধারণ! অভিনন্দন আমার শৈশবের ক্রাশকে।”
এক ভক্ত বলেন, “তোমাদের জন্য ভীষণ খুশি।” অন্য একজন লিখেছেন, “সবসময় সুখী থেকো ক্যাটু, তুমি এর যোগ্য।”
২০১০ সালে এক সাক্ষাৎকারে ক্যাটরিনা কাইফ স্বপ্নের কথা জানিয়েছিলেন। কসমোপলিটান ইন্ডিয়াকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “বিয়ে ও সন্তান আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি সেই মানসিকতায় বিশ্বাস করি যেখানে স্বামী, সন্তান আর সংসারই জীবনের বড় স্বপ্ন। আমি সবসময় ভেবেছি বিয়ে করে সন্তান নিয়ে সুখে-শান্তিতে জীবন কাটাবো।”
ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ২০২১ সালে রাজস্থানের সাওয়াই মাধোপুরে সিক্স সেন্সেস রিসোর্ট, ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে তাঁরা এখনো কোনো সিনেমায় একসঙ্গে কাজ করেননি।
সম্প্রতি এক বিজ্ঞাপনের শুটিং থেকে ক্যাটরিনার বেবি বাম্পসহ একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে গুঞ্জন শুরু হয়। এবার নিজেদের মুখেই ভক্তদের সুখবর জানালেন এই তারকা দম্পতি।
আরো পড়ুন : শাহরুখ-রানির হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার
