অধিনায়ক লিটন দাস, ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়ে ইনজুরিতে পড়েছেন অধিনায়ক লিটন দাস। গতকাল (২২ সেপ্টেম্বর) ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরে আঘাত পান তিনি। পরে আর ব্যাট করতে না পারলেও টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, তার চোট গুরুতর নয়।
আগামীকাল (২৪ সেপ্টেম্বর) সুপার ফোরের পরবর্তী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। এবং পরশু খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে। টানা ম্যাচের চাপ সামলাতে গতকালই শেষ অনুশীলন সেরে নিয়েছেন টাইগাররা।
প্রথমে ফিল্ডিং অনুশীলনে অংশ নেন লিটন। তবে ব্যাটিংয়ের সময় চোট পাওয়ার পর মাঠেই চিকিৎসা দেন দলের ফিজিও বায়েজীদুল ইসলাম এবং প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এরপর তিনি আর ব্যাট করেননি।
চোট পেলেও লিটনকে অনুশীলনের সময় এবং পরে হাসিমুখেই দেখা যায়। বেঞ্চে বসে সতীর্থদের অনুশীলন দেখেছেন তিনি এবং সকলে একসঙ্গেই মাঠ ছেড়েছেন।
আরও পড়ুন: ২০২৫ সালের ব্যালন ডি’অর শোভা পাচ্ছে দেম্বেলের হাতে
Find us on Facebook
