ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন, গণমাধ্যমগুলো ইচ্ছাকৃতভাবে বিএনপিকে কেন্দ্র করে নেতিবাচক খবর ফলাও করছে, অথচ জামায়াতসহ অন্য রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও তা সমান গুরুত্ব পাচ্ছে না।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ : নাগরিক ও জাতীয়তাবাদের সংকট’ বই নিয়ে আয়োজিত আলোচনাসভায় তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, “বিএনপি অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে সেটি গণমাধ্যম গুরুত্বের সঙ্গে প্রচার করছে না। কিন্তু দলের বিরুদ্ধে অভিযোগ এলেই সেটি বড় আকারে প্রকাশ করছে।”
ডাকসু প্রসঙ্গে তিনি সমালোচনা করে বলেন, “ডাকসু নির্বাচিত প্রতিনিধিরা এখন বিশ্ববিদ্যালয়ের দোকানগুলোতে গিয়ে জরিমানা করছে এবং সেই টাকা নিজেদের বায়তুল মালে জমা দিচ্ছে। বিশ্ববিদ্যালয় এতিমখানা নয় যে ১০০ খাট দিয়ে প্রচারণা চালাতে হবে।”
তিনি আরও দাবি করেন, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য নষ্ট করার জন্য অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে।
আরও পড়ুন: উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে নুরুল হক নূর
Find us on Facebook
