নুরুল হক নূর, ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তিনি দেশ ত্যাগ করছেন বলে নিশ্চিত করেছেন সংগঠনটির দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।
রোববার (২১ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে শাকিল জানান, চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য নুর সিঙ্গাপুরে রওনা হবেন। এ সময় তার সঙ্গে থাকবেন চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন। যাত্রা উপলক্ষে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন নূর।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী ও সেনাবাহিনীর লাঠিচার্জে নুরুল হক নুরসহ একাধিক ব্যক্তি আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা শুরু করা হয়।
পরিস্থিতি গুরুতর হওয়ায় নুরকে আইসিইউতে রাখা হয়েছিল। পরবর্তীতে আরও বিশেষজ্ঞদের সমন্বয়ে ১০ সদস্যের বোর্ড গঠন করে চিকিৎসা চালানো হয়। দীর্ঘ চিকিৎসার পর গত ১৫ সেপ্টেম্বরহাসপাতাল থেকে বাসায় ফেরেন নুর।
আরও পড়ুন: চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিলে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১১
