চট্টগ্রাম নিয়মিত ভাড়াটে লোক দিয়ে ঝটিকা মিছিল পরিচালনা করছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিনই ১৫-২০ জন লোককে ভাড়া করে আনা হচ্ছে এসব মিছিলে অংশ নেওয়ার জন্য। সিটি সার্ভিসের হিউম্যান হলারে করে তাদের কম জনসমাগম এলাকায় নামানো হয়। এরপর সবাই মুখে মাস্ক পরে মাত্র ৩০-৪০ সেকেন্ড স্লোগান দিয়ে মিছিল করে পথচারীদের সঙ্গে মিশে যায়।
সূত্র জানিয়েছে, প্রধানত পাঁচটি গ্রুপ এ ধরনের মিছিল পরিচালনা করছে। প্রতিটি গ্রুপে ১৫-২০ জন সদস্য থাকলেও তাদের অনেকেই ভাড়া করা দিনমজুর ও শ্রমজীবী মানুষ। আনোয়ারা, রাউজান, রাঙ্গুনিয়া, কর্ণফুলী, চন্দনাইশ ও পটিয়া থেকে শ্রমিকদের ট্রাকে করে আনা হয়। মিছিলে অংশ নেওয়ার জন্য ভাড়া, খাবারসহ জনপ্রতি চার-পাঁচ হাজার টাকা দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, এসব ঝটিকা মিছিলের নেতৃত্বদানকারী কয়েকটি গ্রুপ চিহ্নিত হয়েছে এবং তাদের ব্যবহৃত যানবাহন নজরদারিতে রয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মিছিলে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, “শহরে যারা মিছিল করছে, তাদের বেশিরভাগই বাইরের লোক। স্থানীয়রা তাদের চিনতে পারছে না। আমরা সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের শনাক্ত করছি। অন্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে শিগগিরই বড় অভিযান হবে।”
আরও পড়ুন: বিএনপিকে কেন্দ্র করে নেতিবাচক প্রচারণা ইচ্ছাকৃত
Find us on Facebook
