ডেস্ক রিপোর্ট: অতিরিক্ত ওজন নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। নানা রকম কসরত ও ডায়েট অনুসরণ করলেও সবসময় কাঙ্ক্ষিত ফল মেলে না। বিশেষজ্ঞরা বলছেন, ওজন কমাতে না জেনে বুঝে ডায়েট করা উচিত নয়। যেকোনো ডায়েট শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তবে শুধু শরীরচর্চাই নয়, কয়েকটি সাধারণ অভ্যাস মেনে চললেও খুব সহজেই ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

হালকা গরম পানি পান করুন
ওজন কমাতে লেবু-মধু-গরম পানির উপকারিতা অনেকেই জানেন। তবে শুধু হালকা গরম পানি পান করেও মেদ কমানো সম্ভব। এটি শরীরের টক্সিন দূর করে এবং অস্বাস্থ্যকর ডায়েটের কারণে জমে থাকা অতিরিক্ত চর্বি প্রতিরোধে সাহায্য করে।
পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন
ওজন কমানোর অন্যতম উপায় পর্যাপ্ত ঘুম। গবেষণায় দেখা গেছে, ঘুমের অভাব মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষতি করে এবং ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়ায়। তাই প্রতিদিন অন্তত ৬-৮ ঘণ্টা গভীর ঘুম নিশ্চিত করতে হবে।
স্বাস্থ্যকর ও ঘরের খাবার খান
দিনে তিনবেলা খাবার খাওয়ার অভ্যাস বজায় রাখা জরুরি। ঘরের তৈরি স্বাস্থ্যকর খাবার হজম প্রক্রিয়া ঠিক রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
রাতের খাবার বাদ নয়, তবে হালকা
রাতের খাবার বাদ দেওয়া যাবে না। তবে খেতে হবে হালকা খাবার, এবং তা ঘুমাতে যাওয়ার অন্তত ৩-৪ ঘণ্টা আগে শেষ করতে হবে। ভারি খাবার রাতে খাওয়া একেবারেই অনুচিত।
খাবারের পর হেঁটে নিন
খাওয়ার পর অন্তত ১০-১৫ মিনিট হাঁটার অভ্যাস গড়ে তুলুন। এতে মেটাবোলিজম বাড়বে, খাবারের চর্বি জমতে পারবে না এবং শরীর থাকবে ফিট। যারা ব্যায়ামের সময় পান না, তাদের জন্য এটি কার্যকর একটি উপায়।
মৌসুমি ফল রাখুন খাদ্যতালিকায়
শাকসবজির পাশাপাশি মৌসুমি ফল, বাদাম ও কুমড়ার বীজ রাখুন খাদ্যতালিকায়। এগুলো ক্ষুধা মেটায়, দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং অপ্রয়োজনীয় খাবার খাওয়া থেকে বিরত রাখে। ফলে সহজেই ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
আরো পড়ুন :সুস্থ জীবনের গোপন রহস্য—দৈনিক ব্যায়াম
