সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ফাইল ছবি (ফেসবুক)
ডেস্ক রিপোর্ট: বিএনপি চায় দেশে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক এবং সেই নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ৩টায় আশুলিয়া থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশটি অনুষ্ঠিত হয় দোশাইদ অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজ মাঠে।
ডা. সালাউদ্দিন বাবু বলেন, “পিআর পদ্ধতি সংবিধানে নেই এবং জনগণও এটি চায় না। বিএনপি পিআর পদ্ধতি মানে না। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী মো. হুমায়ুন কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশুলিয়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম।
এছাড়া ঢাকা জেলা ও উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সমাবেশে।
আরও পড়ুন: পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশ থেকে ফ্যাসিবাদের পথ রুদ্ধ হবে
Find us on YouTube
