ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকারের নিয়ন্ত্রণ নিয়েছে।
ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ বিষয়ে জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লকারগুলো খোলা হবে। কর ফাঁকির অভিযোগের তদন্ত শুরু করার অংশ হিসেবে এনবিআর এ পদক্ষেপ নেয়।
কর্তৃপক্ষের আরও দাবি, তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে গণ-অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার ব্যাংক হিসাবগুলোও জব্দ করা হয়েছে। এর আগে সিআইসি রাজধানীর মতিঝিলের পুবালী ব্যাংকের একটি শাখায় শেখ হাসিনার আরেকটি লকারের নিয়ন্ত্রণ নেয়।
কর ফাঁকির অভিযোগে এনবিআরের এ ধরনের পদক্ষেপকে সাম্প্রতিক তদন্ত প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: যুবলীগ ক্যাডারকে প্রত্যয়নপত্র দিয়েছে ওসি: নেপথ্যে বিএনপি নেতা
Find us on Facebook
