ফাইল ছবি, সূত্র- ইন্টারনেট
ডেস্ক রিপোর্ট: চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা।
সম্প্রতি এক টকশোতে রুমিন ফারহানা ব্যক্ত করেন, “আমরা অস্বীকার করিনি, বরং চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিয়ে পদক্ষেপ গ্রহণ করেছি। বিএনপি ইতিমধ্যে ৪ হাজার ৫০০ জন চাঁদাবাজকে বহিষ্কার করেছে। অথচ আমাদের বিরুদ্ধে অপপ্রচার থামছে না।”
তিনি যোগ করেন, দেশে ৫৩ বছর ধরে ‘অস্বীকারের সংস্কৃতি’ চলছে। কিন্তু বিএনপি সেই সংস্কৃতি ভাঙতে চায়। এর মাধ্যমে বিএনপির সুশাসনের প্রতি অঙ্গীকার স্পষ্ট হয়েছে বলে।
রুমিন আরও বলেন, বিএনপি একটি বড় ও অন্তর্ভুক্তিমূলক দল। অনেকে মনে করে বিএনপি ক্ষমতায় আসবে, তাই বিভিন্ন ধরনের মানুষ দলে যোগ দেয়। পাশাপাশি দাবী করেন, বহিষ্কৃত চাঁদাবাজদের কেউ কেউ জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে ফুলেল সংবর্ধনা পেয়েছেন। জামায়াত দাবি করে তারা সৎ লোকের রাজনীতি চায়। অথচ তারা কখনো স্বীকার করে না যে তাদের দলে চাঁদাবাজ আছে।
তার মতে, বিএনপিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাঁদাবাজ দল হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। মিথ্যা প্রচারণা বারবার চালানো হলে জনগণ তা সত্য বলে বিশ্বাস করতে শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যম এখন ফার রাইটদের দখলে, যারা ছোট নিউজ পোর্টাল খুলে বিএনপির বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে।
রুমিন ফারহানা আফসোস করে বলেন, বিএনপি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান যথাযথভাবে তুলে ধরতে পারছে না।
