ডেস্ক রিপোর্ট: চুল পড়া কমাতে, নতুন চুল গজাতে আর মানসিক চাপ কমাতে স্ক্যাল্প ম্যাসাজ হতে পারে সবচেয়ে কার্যকর পদ্ধতি। প্রতিদিন মাত্র ৫-৬ মিনিট আলতোভাবে আঙুলের সাহায্যে মাথার ত্বক ম্যাসাজ করলেই চুলের ফলিকল সক্রিয় হয়, রক্ত সঞ্চালন বাড়ে এবং চুল পড়া কমে যায়। শুধু তাই নয়, এটি আপনাকে আরাম ও মানসিক প্রশান্তিও দেবে।

স্ক্যাল্প ম্যাসাজের উপকারিতা
- মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, ফলে নতুন চুল গজায়।
- মানসিক চাপ, দুশ্চিন্তা ও অনিদ্রা কমাতে সহায়ক।
- চুলের গোড়া মজবুত করে এবং অতিরিক্ত চুল পড়া রোধ করে।
- গরম তেল দিয়ে ম্যাসাজ করলে ফলিকল রিল্যাক্স হয়, ফলে চুল ঝরে পড়া কমে।
- খুশকি রোধ করে, ঘুমে সহায়তা করে এবং ত্বক উজ্জ্বল করে।
- ডিপ্রেশন কমাতে কার্যকর ভূমিকা রাখে।
- মাইগ্রেন বা মাথা ব্যথায় আরাম দেয়।
ব্যবহার বিধি:
প্রতিদিন তেল দেওয়া সম্ভব না হলেও সপ্তাহে অন্তত ২ দিন তেল দিয়ে ম্যাসাজ করুন।রাতে ঘুমানোর আগে ১০ মিনিট উপুড় হয়ে ঘাড় থেকে মাথা পর্যন্ত ম্যাসাজ করলে চুল পড়া অনেকটা কমে যাবে।সময় না থাকলে ১-২ ঘণ্টা তেল রেখে শ্যাম্পু করে নিতে পারেন।
নিয়মিত স্ক্যাল্প ম্যাসাজ কেবল সুন্দর ও ঘন চুলই নয়, শরীর ও মনের সুস্থতাও নিশ্চিত করে।
আরো পড়ুন : তুলসী পাতার ভেষজ গুণ: রোগ নিরাময় থেকে দৈনন্দিন ব্যবহার
