ডেস্ক রিপোর্ট: বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ঘরে ঘরে পরিচিত একটি ভেষজ উদ্ভিদ হলো তুলসী (Ocimum Sanctum)। হিন্দু সম্প্রদায়ের কাছে এটি পবিত্র উদ্ভিদ হিসেবে সমাদৃত হলেও এর ভেষজ গুণাগুণ বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। প্রাচীনকাল থেকেই নানা রোগ নিরাময়ে তুলসী গাছের পাতা, বীজ, বাকল ও শেকড় ব্যবহার হয়ে আসছে।

তুলসীর উপকারিতা
বিশেষজ্ঞদের মতে, তুলসী পাতায় রয়েছে ভিটামিন-সি, অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা শরীর ও মনের জন্য অত্যন্ত কার্যকর।
- শ্বাসকষ্ট ও সর্দি-কাশি: তুলসী পাতা, মধু ও আদা মিশ্রণ কাশি ও সর্দি নিরাময়ে সহায়ক।
- মানসিক চাপ কমাতে: তুলসী পাতা কর্টিসল হরমোন নিয়ন্ত্রণ করে মানসিক চাপ হ্রাস করে।
- দাঁতের স্বাস্থ্য: দাঁতের মাইক্রোবিয়াল সংক্রমণ প্রতিরোধ করে, দুর্গন্ধ দূর করে।
- ব্রণ ও ত্বক: তুলসীর পেস্ট ব্রণ ও দাগ দূর করতে কার্যকর।
- ডায়াবেটিস নিয়ন্ত্রণ: রক্তে সুগার লেভেল কমাতে তুলসীর ভূমিকা রয়েছে।
- ক্যান্সার প্রতিরোধে: এতে থাকা ফাইটো-কেমিক্যালস ক্যান্সার কোষ বৃদ্ধিতে বাধা দেয়।
- হৃদযন্ত্রের সুরক্ষা: রক্ত জমাট বাঁধা রোধ করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
- লিভার ও কিডনির সুরক্ষা: শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সহায়ক।
- ম্যালেরিয়া ও জ্বর: গোল মরিচের সঙ্গে তুলসী রস খেলে উপকার মেলে।
- চর্মরোগ: তুলসী ও দুর্বার ডগা বেটে লাগালে ঘামাচি ও চুলকানি দূর হয়।
- কীট-পতঙ্গের কামড়ে: তুলসী রস লাগালে ব্যথা কমে।
- যৌনদূর্বলতা: তুলসীর মূল ও শিকড় প্রাচীন চিকিৎসায় ব্যবহৃত হতো।
তুলসীর রেসিপি
- তুলসী সালাদ: শসা, পনির, লেবুর রস ও অলিভ অয়েলের সঙ্গে।
- তুলসী চা: আদা, এলাচ ও মধুর সঙ্গে পান করলে শরীর ও মন সতেজ থাকে।

প্রাচীনকাল থেকে তুলসী শুধুমাত্র ধর্মীয় নয়, চিকিৎসা ও দৈনন্দিন জীবনে অমূল্য ভূমিকা রেখে আসছে। তবে পরিমিত সেবনই স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর হতে পারে। তাই প্রতিটি পরিবারে অন্তত একটি তুলসী গাছ লাগানো যেতে পারে।
আরো পড়ুন : বাণিজ্যিক চাষে সহজলভ্য ড্রাগন ফল এবং স্বাস্থ্যগুণে ভরপুর
