ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে চলছে নতুন ফ্ল্যাশ ফিকশন ‘খুব কাছেরই কেউ’। নির্মাণ করেছেন তরুণ নির্মাতা আরাফাত মোহসীন নিধি। অভিনয়ে আছেন জনপ্রিয় তারকা এফ এস নাঈম ও সুনেরাহ বিনতে কামাল। এফ এস নাঈম ও সুনেরাহ বিনতে কামালকে দেখা যাবে বিয়ের গল্পে ।

‘খুব কাছেরই কেউ’ গল্পে দেখা যায়, দুইজন অপরিচিত মানুষের ধীরে ধীরে পরিচিত হওয়া এবং বিয়ের দিকে অগ্রসর হওয়ার যাত্রা। বিয়ের আগের মুহূর্ত থেকে শুরু করে বিয়ের দিনের নানা ঘটনাকে কেন্দ্র করে আবেগঘন ও বাস্তবধর্মী এক কাহিনি সাজিয়েছেন নির্মাতা।
প্রধান দুই চরিত্রে এফ এস নাঈম ও সুনেরাহ ছাড়াও অভিনয় করেছেন—পায়েল,মাহেরা ইনায়া কামাল,ফাহাদ রিয়াজ খান,আলিফ খান,আসিকুজ্জামান অনিক।
চরকির Flash Fiction সিরিজের অংশ হিসেবে নির্মিত এই শর্টফিল্মে স্বল্প সময়ে সম্পর্কের আবেগময় যাত্রা ফুটিয়ে তোলা হয়েছে। দর্শকরা এক বসায় দেখার মতো একটি বাস্তবধর্মী প্রেমকাহিনি পাচ্ছেন বলে মনে করছেন সমালোচকেরা।
আরো পড়ুন : নুহাশ হুমায়ূন : “আমার চলচ্চিত্রের আন্তর্জাতিক মূল্য থাকুক ”
