
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিভাগ ক্রীড়া সংস্থার অস্থায়ী কমিটিতে পরিবর্তন এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে।
২০১৮ সালের জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ২(১৫) ধারার আওতায় গঠিত ১১ সদস্যের এই কমিটিতে আশরাফুলের নাম অন্তর্ভুক্ত হয়েছিল গত ৮ জুলাই। তবে সর্বশেষ ৮ সেপ্টেম্বর জারি করা এক নির্দেশনায় তার স্থলাভিষিক্ত করা হয়েছে বুলবুলকে।
এছাড়া, ঢাকা জেলা ক্রীড়া সংস্থার অস্থায়ী কমিটিতেও পরিবর্তন এসেছে। আম্পায়ার সাথিরা জাকির জেসির জায়গায় নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিবির পরিচালক নজমুল আবেদিন ফাহিম।
প্রসঙ্গত, গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর এনএসসি ফারুক আহমেদ ও ফাহিমকে পরিচালক হিসেবে মনোনীত করেছিল। পরবর্তীতে ফারুক আহমেদ বিসিবির সভাপতি নির্বাচিত হন। তবে দায়িত্ব গ্রহণের প্রায় নয় মাস পর এনএসসি তার মনোনয়ন বাতিল করে। এরপর আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালক এবং পরবর্তী সময়ে বিসিবি সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
আরও পড়ুন: ফিফা র্যাঙ্কিংয়ে ছন্দপতন: শীর্ষস্থান হারাচ্ছে আর্জেন্টিনা
Find us on Facebook
