
ডেস্ক রিপোর্ট: নিজেকে ইমাম মাহদী দাবিদার ভণ্ড নুরাল পাগলের আস্তানায় হামলার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুজন নেতাও রয়েছেন বলে জানা গেছে।
রোববার (৭ সেপ্টেম্বর) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে, তারা হলেন: বালিয়াডাঙ্গা গ্রামের লাল মিয়া মৃর্ধার ছেলে ও গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃর্ধা (৩৫); মৃর্ধা পাড়ার আক্কাস আলী মৃর্ধার ছেলে ও গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ মৃর্ধা (২৮); কাজী পাড়ার বাসিন্দা আরিফ কাজীর ছেলে অপু কাজী (২৫); দেওয়ান পাড়ার মো. জহির উদ্দিনের ছেলে এহসানুল হক জনি (৩২); এবং একই এলাকার আফজাল সরদারের ছেলে মো. সাফিন সরদার (১৮)।
নুরাল পাগলের আস্তানায় হামলা, লাশ উত্তোলন করে জ্বালিয়ে দেওয়া এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত হিসেবে সাড়ে তিন হাজার আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সিসি ফুটেজ দেখে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি রফিকুল ইসলাম।
আরও খবর: আওয়ামী লীগের ঝটিকা মিছিলের নাঁটের গুরু সুইটি গ্রেফতার
Find us on YouTube
