
ডেস্ক রিপোর্ট: রাজধানীর আদাবর এলাকায় কিশোর গ্যাং ধারালো অস্ত্রের মাধ্যমে এক পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করেছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সোমবার রাতে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সুনিবিড় হাউজিং এলাকায় দু-পক্ষের সংঘর্ষের খবর পাওয়া যায়। আদাবর থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।
এ সময় সক্রিয় কিশোর গ্যাংয়ের একটি পক্ষ পুলিশ সদস্যকে হাতে কুপিয়ে জখম করে। অভিযান চলাকালে উক্ত পুলিশ সদস্য গাড়ির কাছে অবস্থান করছিল।
আহত পুলিশ সদস্যের নাম আল-আমিন। তিনি বর্তমানে আদাবর থানায় কর্মরত আছেন। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

চাঞ্চল্যকর এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয়রা জানান, কিশোর গ্যাং প্রতিনিয়ত এসব খুন-জখম কার্যকলাপ চালাচ্ছে। পুলিশ আটক করলেও আদালত থেকে জামিনে বের হয়ে পুনরায় তারা সন্ত্রাসী তৎপরতা চালায়।
এ ঘটনায় তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুুন: চবির সংঘর্ষে ছাত্রলীগ ও আওয়ামীলীগের অংশগ্রহণ: ছিল না আইনশৃঙ্খলা বাহিনী
Find us on YouTube
