২০১২ সাল থেকে প্রেমের সম্পর্কে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। অবশেষে দীর্ঘ এক দশকের প্রেম শেষে এ বছরের ফেব্রুয়ারিতে তাঁরা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। মেহজাবীন চৌধুরী বিয়ের পর থেকে স্বামী, নির্মাতা আদনান আল রাজীবকে নিয়ে কাটাচ্ছেন এক রোমাঞ্চকর সময়। দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর নানা মুহূর্ত তিনি নিয়মিত শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে।

সম্প্রতি ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড, কানাডা থেকে শুরু করে থাইল্যান্ড পর্যন্ত ভ্রমণের ভিডিও প্রকাশ করেছেন তিনি। কখনো মনোরম প্রকৃতির দৃশ্য, কখনো বা দম্পতির হাসি-খুশি মুহূর্ত ভক্তরা পাচ্ছেন তার অফিসিয়াল আইডি থেকেই। বিশেষ করে প্যারিসের মন্টমার্ত্রে ভালোবাসার প্রতীক হিসেবে তালা লাগানো কিংবা ইতালির ভেনিস শহরে নৌবিহারের ভিডিও বেশ সাড়া ফেলেছে অনলাইনে।

থাইল্যান্ডে ঘোরাঘুরি ও স্থানীয় সংস্কৃতি উপভোগের দৃশ্যও পেয়েছেন তার অনুসারীরা। ভ্রমণের পাশাপাশি মেহজাবীনের ফ্যাশন ও লাইফস্টাইল নিয়েও চলছে ব্যাপক আলোচনা।ভক্তদের মতে, বিয়ের পর নতুন জীবনের আনন্দ তিনি ইনস্টাগ্রামের মাধ্যমেই সবাইকে জানাচ্ছেন। আর এতে মেহজাবীন-রাজীব দম্পতির ভ্রমণকেন্দ্রিক ভিডিওগুলো ইতোমধ্যেই হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু।
