
ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, গণঅধিকার পরিষদসহ কয়েকটি দলের নেতাকর্মী এই হামলায় জড়িত ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে একই সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নেন।
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
এর আগে রাজধানীর কাকরাইলে পুলিশের হামলায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১২ টায় তাকে সেখানে স্থানান্তর করা হয়।
