
ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স।
শনিবার (৩০ আগস্ট) সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে উত্তরা এলাকায় জিএম কাদেরের বাসভবনের সামনে কুশপুত্তলিকা দাহ ও জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
বিক্ষোভে সংগঠনটির মুখপাত্র ফানতাসির মাহমুদ বলেন, “জাতীয় পার্টি পরপর তিনটি নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। দ্রুত তদন্তের মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করতে হবে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজকের এই মঞ্চ থেকে আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি—জিএম কাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে।”
এরআগে, (২৯ আগস্ট) শুক্রবার রাতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণধিকার পরিষদের সমর্থক ও জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ হয়। পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নূর ও রাশেদ খান সহ বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটে।
