
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ইউটাহভিত্তিক সংবাদমাধ্যম ডেসারাট নিউজে একটি নিবন্ধ লিখেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি গত বছরের গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ ও বিভিন্ন সংস্কার কার্যক্রম নিয়ে বিস্তারিত উল্লেখ করেছেন।
নিবন্ধে প্রফেসর ইউনূস স্পষ্ট করেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন শেষেই তিনি সব দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। নির্বাচনের পর গঠিত সরকারের কোনো পদেই তিনি থাকবেন না।
ড. ইউনূস লিখেছেন, “জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে। এরপর যে সরকার ক্ষমতায় আসবে সেখানে নির্বাচিত বা নিযুক্ত কোনো পদে আমি থাকব না।”
তিনি আরও বলেন, “আমাদের সরকারের মূল লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা, যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের সামনে তাদের কর্মসূচি তুলে ধরতে পারবে। দেশ-বিদেশে থাকা সব বৈধ ভোটারকে ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের বড় চ্যালেঞ্জ। তবে আমরা এটি সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ।”
