ডেস্ক রিপোর্ট: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রচেষ্টা ফাউন্ডেশন’-এর নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
উক্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বাগতম বর্মণ সভাপতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ নাঈম মন্ডল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি মোঃ সাজেদুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌস ইসলাম; যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম ও মোঃ রাফিউর রহমান; সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান আরমান; সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাদিক হোসেন, মোঃ সিহাব উদ্দিন ও অনু রায়; অর্থ সম্পাদক নির্জয় রায়; প্রচার সম্পাদক মোঃ মাহমুদুল হাসান; শিক্ষা ও পাঠক্রম সম্পাদক আওয়াল রাসেল; নারী ও শিশু সম্পাদক অনন্যা সাহা; ক্রীড়া সম্পাদক মোঃ রুমন হোসেন; সাংস্কৃতিক সম্পাদক মোঃ সোহেল রানা; শিক্ষা সম্পাদক জয়নাল বিন সামাদ; পরিবেশ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন; তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম; দপ্তর সম্পাদক মোঃ লতিফুর ইসলাম এবং প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ (মাহিন)।
মোট ২৪ সদস্য নিয়ে নতুন এ কমিটি গঠিত হয়।
নবনির্বাচিত সভাপতি স্বাগতম বর্মণ বলেন, “প্রচেষ্টা ফাউন্ডেশন শিক্ষার্থীদের নেতৃত্বে সমাজসেবামূলক কাজে সবসময় এগিয়ে এসেছে। নতুন কমিটিও এ ধারা অব্যাহত রাখবে।”
প্রসঙ্গত, ২০২২ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি পথশিশু সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ ও প্রাকৃতিক দুর্যোগে সহায়তাসহ নানা কার্যক্রম পরিচালনা করছে।
