জেফ বেজোসের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান Blue অরিজিন প্রথমবারের মতো আন্তঃগ্রহ মিশনে যাচ্ছি। আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৫ নিউ গ্লেন রকেটের মাধ্যমে নাসার ESCAPADE (Escape and Plasma Acceleration and Dynamics Explorers) মিশনের দুটি প্রোব মঙ্গলগ্রহের উদ্দেশে পাঠাবে ব্লু অরিজিন।
৮০ মিলিয়ন মার্কিন ডলারের এ প্রকল্পের লক্ষ্য হলো মঙ্গলগ্রহের ম্যাগনেটোস্ফিয়ার বা চৌম্বক ক্ষেত্র এবং সূর্যের বাতাস মঙ্গলের বায়ুমণ্ডলে কীভাবে প্রভাব ফেলে তা বিশদভাবে অধ্যয়ন করা।
এই মিশনের মাধ্যমে নাসা ও ব্লু অরিজিনের যৌথ উদ্যোগ ইতিহাস গড়বে, কারণ এটি হবে ব্লু অরিজিনের প্রথম আন্তঃগ্রহ অভিযান। একই সঙ্গে এটি ইলন মাস্কের স্পেসএক্সকে পেছনে ফেলে প্রথমে মঙ্গল মিশন পাঠানোর রেকর্ডও তৈরি করবে।
বিশেষজ্ঞদের মতে, এই মিশন সফল হলে ভবিষ্যতে মঙ্গল ও অন্যান্য গ্রহে মানুষের বসতি স্থাপনের প্রস্তুতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে।
