ডেস্ক রিপোর্টঃ ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগের সবচেয়ে দামী ১০ তারকার তালিকা প্রকাশ করেছে ট্রান্সফারমার্কট। ইউরোপের সেরা তারকারা যখন ইংল্যান্ডে জড়ো হচ্ছেন, তখন তালিকায় দেখা গেছে আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের আধিপত্য। তবে অবাক করার মতো ব্যাপার, শীর্ষ ১০ এ জায়গা হয়নি কোনো ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়ের।

শীর্ষ ১০ খেলোয়াড়ের তালিকা (২০২৫-২৬):
1️⃣ এরলিং হালান্ড (ম্যানচেস্টার সিটি) – £155.23 মিলিয়ন
2️⃣ বুকায়ো সাকা (আর্সেনাল) – £129.36 মিলিয়ন
3️⃣ ফ্লোরিয়ান ভির্টজ (লিভারপুল) – £120.73 মিলিয়ন
=4️⃣ ডেক্লান রাইস (আর্সেনাল) – £103.48 মিলিয়ন
=4️⃣ কোল পামার (চেলসি) – £103.48 মিলিয়ন
=4️⃣ আলেকজান্ডার ইসাক (নিউক্যাসল ইউনাইটেড) – £103.48 মিলিয়ন
7️⃣ রদ্রি (ম্যানচেস্টার সিটি) – £94.86 মিলিয়ন
=8️⃣ ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি) – £86.24 মিলিয়ন
=8️⃣ আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল) – £86.24 মিলিয়ন
🔟 মইসেস কাইসেডো (চেলসি) – £77.61 মিলিয়ন
তালিকার শীর্ষে রয়েছেন নরওয়ের গোলমেশিন এরলিং হালান্ড, যিনি একাই ম্যানসিটির আক্রমণভাগকে ভয়ঙ্কর করে তুলেছেন। আর্সেনালের প্রতিভাবান উইঙ্গার বুকায়ো সাকা ও লিভারপুলের নতুন জার্মান তারকা ফ্লোরিয়ান ভির্টজ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন।
তবে এই তালিকায় না থাকা ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের জন্য হতাশার খবর, যা তাদের বর্তমান পারফরম্যান্সেরই প্রতিফলন।
