ডেস্ক রিপোর্টঃ এআই দাবার টুর্নামেন্টে জমজমাট ফাইনাল। গুগলের Kaggle Game Arena–তে অনুষ্ঠিত বিশেষ প্রতিযোগিতায় OpenAI-এর o3 মডেল একতরফা আধিপত্য দেখিয়ে xAI-এর Grok 4–কে ৪–০ ব্যবধানে হারিয়েছে। ম্যাচের ধারাভাষ্যে ছিলেন সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন ও ব্রিটিশ গ্র্যান্ডমাস্টার ডেভিড হাওয়েল।
কাগ্গল আয়োজিত এই এআই দাবা টুর্নামেন্টে অংশ নেয় বিশ্বের শীর্ষ আটটি ভাষা মডেল। এর মধ্যে ছিল OpenAI-এর o3 ও o4-mini, Google-এর Gemini 2.5 Pro ও Gemini Flash, Anthropic-এর Claude Opus, Moonshot AI-এর Kimi k2, DeepSeek-এর DeepSeek R1, এবং xAI-এর Grok 4।
টুর্নামেন্টজুড়ে Grok ভালো খেললেও ফাইনালে এসে পুরোপুরি ব্যর্থ হয়। প্রথম গেমেই অকারণে বিজপ উৎসর্গ করে বসে গ্রোক, এরপর টানা তিন ম্যাচেই হেরে বসে। বিপরীতে o3 মডেল ধাপে ধাপে পরিকল্পিত চালের মাধ্যমে নিশ্চিত করে বড় জয়।
ধারাভাষ্যে ম্যাগনাস কার্লসেন ও ডেভিড হাওয়েল অনেক সময় সিরিয়াস বিশ্লেষণ করলেও গ্রোকের এলোমেলো চাল দেখে রীতিমতো রসাত্মক সমালোচনায় মেতে ওঠেন। কার্লসেন একপর্যায়ে মজা করে বলেন, “গ্রোকের খেলা দেখলে মনে হয় ৮০০ ইলো রেটিংয়ের প্লেয়ার খেলছে, আর o3-এর খেলা প্রায় ১২০০ ইলোর কাছাকাছি।”
