ডেস্ক রিপোর্টঃ তাইওয়ানের HOPE Foundation for Cancer Care এবং শীর্ষ ফুসফুস ক্যান্সার বিশেষজ্ঞরা ফুসফুস ক্যান্সার মোকাবিলায় প্রাথমিক স্ক্রিনিং, নির্ভুল ডায়াগনস্টিকস এবং দ্রুত চিকিৎসা একীভূত করার আহ্বান জানিয়েছেন। লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে ক্যান্সারজনিত মৃত্যু এক-তৃতীয়াংশ কমানো এবং বিশ্বে একটি নতুন মানদণ্ড স্থাপন করা।
সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে “Healthy Taiwan, Leading the World – Ushering in a New Era of Early Screening and Treatment of Lung Cancer” শীর্ষক আলোচনায় সরকারী কর্মকর্তা, ১০ জন শীর্ষ ক্যান্সার বিশেষজ্ঞ এবং দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসা নেতৃবৃন্দ ফুসফুস ক্যান্সার নিয়ন্ত্রণের পরবর্তী ধাপের নীতি তুলে ধরেন।
২০২২ সালে চালু হওয়া Taiwan’s Lung Cancer Early Detection Program–এর আওতায় উচ্চ ঝুঁকির মানুষদের জন্য প্রতি দুই বছরে একবার লো-ডোজ সিটি (LDCT) স্ক্রিনিং করা হয়। ইতোমধ্যে ২ লাখ ১০ হাজারেরও বেশি স্ক্রিনিংয়ের মাধ্যমে ২,৫০৬ জন ফুসফুস ক্যান্সার রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৮০% এর বেশি প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছে এবং দেরিতে শনাক্ত হওয়া কেস ৭ গুণ কমেছে।
Union for International Cancer Control (UICC)–এর প্রধান নির্বাহী ড. ক্যারি অ্যাডামস তাইওয়ান সফরে এসে এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি স্ক্রিনিং ও চিকিৎসায় আরও উন্নতির ওপর জোর দেন। স্বাস্থ্য মন্ত্রী ড. চিউ তাই-ইউয়ান নীতি উদ্ভাবন ও আন্তঃমন্ত্রণালয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন। আইনপ্রণেতা ওয়াং চেং-হসু বাড়তি সম্পদ ও আইনগত সহায়তা দেওয়ার আহ্বান জানান।
বিশেষজ্ঞরা পরবর্তী ধাপের গুরুত্ব তুলে ধরেন।
- ড. ইয়াং পান-চির (Academia Sinica): LDCT স্ক্রিনিং ক্যান্সারজনিত মৃত্যুর হার ৫০% এরও বেশি কমাতে পারে।
- ড. চেন চিয়েন-জেন: প্রাথমিক পর্যায়ের রোগীদের জন্য নির্ভুল ডায়াগনস্টিকস ও চিকিৎসা বিস্তৃত করতে হবে।
- অন্যান্য বিশেষজ্ঞরা এআই-ভিত্তিক ঝুঁকি নির্ণয়, জেনেটিক টেস্টিং, টার্গেটেড থেরাপি ও অ্যাডজুভ্যান্ট চিকিৎসার ওপর গুরুত্ব দেন।
ক্লিনিক্যাল ডেটা অনুযায়ী, EGFR মিউটেশন রোগীদের জন্য অ্যাডজুভ্যান্ট টার্গেটেড থেরাপি ৫ বছরের মৃত্যুহার ১০% পর্যন্ত কমাতে পারে। এজন্য বিশেষজ্ঞরা NHI (National Health Insurance) রিসোর্স পুনর্বিন্যাস, জেনেটিক টেস্টের সহজলভ্যতা, এবং আন্তর্জাতিক মান অনুযায়ী চিকিৎসা গাইডলাইন এর সাথে সামঞ্জস্য আনার আহ্বান জানান।
ড. ওয়াং চিন-চৌ, ড. চ্যাং ওয়েন-চেং এবং ড. চেন জেন-শি একীভূত সেবার (সার্জারি, অ্যাডজুভ্যান্ট থেরাপি ও দীর্ঘমেয়াদী ফলোআপ) ওপর জোর দেন এবং রোগীরা যেন আধুনিক চিকিৎসা সুবিধা পান সেজন্য বহুমুখী অর্থায়নের আহ্বান জানান।
Source: UNB
