ডেস্ক রিপোর্টঃ ভারতের বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে আটক করেছে দেশটির পুলিশ। তার সঙ্গে লোকসভার সদস্য ও বোন প্রিয়াঙ্কা গান্ধীকেও আটক করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতাদের আটক করে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, রাহুল ও প্রিয়াঙ্কাসহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা বিক্ষোভে অংশ নিচ্ছিলেন।
কংগ্রেসের অভিযোগ, আসন্ন নির্বাচনে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। এ বিষয়ে প্রতিবাদ জানাতেই তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পুলিশ অবশ্য বিক্ষোভ চলাকালে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।
