ডেস্ক রিপোর্টঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা হলেও ছাত্রদলের হল কমিটি দেওয়ায় আবারো উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়।
শুক্রবার (৮ আগস্ট ২০২৫) দিবাগত রাত প্রত্যকে হলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন, বিক্ষোভে অংশ নেন। শেখ মুজিবুর রহমান হল, মুহসীন হল, বিজয় ৭১ হল, এ এফ রহমান হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা এই বিক্ষোভে অংশ নেন। রোকেয়া হলের ছাত্রীরা গেটের তালা ভেঙে বাইরে বের হয়ে এসে বিক্ষোভে অংশগ্রহণ করেন।
মাস্টারদা সূর্য সেন হলের শিবির–ছাত্রদলের দেওয়া পানির ফিল্টার ভেঙে ফেলা হয়। সেখানকার শিক্ষার্থীরাও রাজনীতির বিরুদ্ধে স্লোগান দেন হলে থেকেই।
পুরো বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজমান। রাজু ভাস্কর্যে সব শিক্ষার্থীরা একত্র হয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করছেন।
