ডেস্ক রিপোর্টঃ মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাম্প ট্রাকে লরির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। বুধবার (৬ আগস্ট) ভোরে সুফিয়া রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় লরির হেলপার মো. সাব্বির (২১) গাড়ির ভেতরে আটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি নগরের হালিশহর এলাকার আলী আব্বাসের ছেলে। এসময় লরি চালকও আহত হন, সংবাদ বাংলা নিউজ ২৪
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কের ঢাকামুখী লেইনে একটি স্ক্র্যাপবাহী ডাম্প ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাম ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়।
ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরির ভেতর আটকে থাকা মরদেহ উদ্ধার করে বলে জানান হাইওয়ে পুলিশের এসআই বোরহান উদ্দিন।
