ঢাকা, বাংলাদেশ —
দেশের অনলাইন মিডিয়ায় নতুন সংযোজন হিসেবে ঢাকাচ্যাট এর নিজস্ব ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
‘কণ্ঠস্বরে ঝড়’ স্লোগান নিয়ে ঢাকাচ্যাট এক অনন্য উদ্যোগ হিসেবে দেশের ইতিহাস, অর্থনীতি, ক্যারিয়ার, রাজনীতি ও সমসাময়িক নানা বিষয়ে নির্ভরযোগ্য কনটেন্ট উপস্থাপন করবে। এখন থেকে পাঠকরা সরাসরি ওয়েবসাইটে ঢুকে খবর, বিশ্লেষণ ও সমসাময়িক বিষয় নিয়ে গবেষনামূলক আর্টিকেল পড়তে পারবেন।
ঢাকাচ্যাটের বিশেষত্ব হলো—
নিজস্ব প্রযোজনা ও মৌলিক কনটেন্ট
ইতিহাস ও সমসাময়িক বিষয় নিয়ে ধারাবাহিক ভিডিও সিরিজ
ক্যারিয়ার ও অর্থনৈতিক বিশ্লেষণভিত্তিক প্রতিবেদন
লাইভ শো ও ডকুমেন্টারি স্টাইল কনটেন্ট
ঢাকাচ্যাট এর অন্যতম উদ্যোক্তা বলেন, “পরিবর্তনের পথ ধরে নতুন বাংলাদেশে পথ চলা শুরু করেছে ঢাকাচ্যাট। জন-সাধারণের কণ্ঠই ঢাকাচ্যাটের কথা। ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মানে অগ্রগণ্য ভূমিকায় অবতীর্ণ হবে ঢাকাচ্যাট।”
নতুন এই প্ল্যাটফর্মটি www.thedhakachat.com এ ভিজিট করে সবাই উপভোগ করতে পারবেন।
